ইয়াং ব্রাদার্স জয়ী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী জেলা স্টেডিয়ামে শুরু হওয়া প্রথম আলো ডিএসএ ক্রিকেট লীগের গতকাল শুক্রবারের খেলায় সৈয়দপুরের ইয়াং ব্রাদার্স ক্রিকেট ক্লাব একই উপজেলার ভিক্টোরিয়া ক্রিকেট ক্লাবকে দুই উইকেটে হারিয়েছে। টসে জিতে প্রথমে ব্যাট করে ভিক্টোরিয়া ক্রিকেট ক্লাব। দলটি ৩২.২ ওভারে সব উইকেট হারিয়ে ১০৭ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ইয়াং ব্রাদার্স ক্রিকেট ক্লাব ৩৩.১ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১১ রান সংগ্রহ করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।