প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরশুরাম উপজেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন ১৫ মে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে উপজেলা যু্বলীগের নতুন কমিটি গঠন করা হয়। ইয়াছিন শরিফ মজুমদার নতুন কমিটির সভাপতি ও শফিকুল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি আবদুল মন্নান। প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল কর্মকর্তা আলা উদ্দিন আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাংসদ নিজাম উদ্দিন হাজারী, কেন্দ্রীয় যুবলীগের সভাপতি মণ্ডলীর সদস্য শহীদ মাহমুদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম, সাংগঠনিক সম্পাদক আজাহার উদ্দিন। সম্মেলন উদ্বোধন করেন দাগনভূঞা উপজেলার চেয়ারম্যান দিদারুল কবির। বক্তব্য দেন পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন চৌধুরী প্রমুখ।