ইয়াবা উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফের সদর ইউনয়নের কচুবনিয়া এলাকা থেকে গতকাল শুক্রবার দুপুরে চার হাজার ইয়াবা বড়িসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার ও একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন সদর ইউনিয়নের কচুবনিয়া এলাকার আবদুল হাফিজ (৩০) ও মৌলভীপাড়ার শামসুল আলম (৩০)। টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দিদারুল ফেরদৌস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মোটরসাইকেলের সিটের নিচ থেকে পলিথিন মোড়ানো অবস্থায় ইয়াবা উদ্ধার করে। পাচারকারী দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি।