প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা থেকে গতকাল বৃহস্পতিবার চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, কালিয়াকৈর উপজেলার পূর্ব মৌচাক এলাকার একটি বাড়িতে গতকাল বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে ২১৫টি ইয়াবা বড়িসহ দেলোয়ার হোসেন ও তাঁর স্ত্রী ও মেয়েকে গ্রেপ্তার করা হয়। পরে নওলা এলাকা থেকে দেড় কেজি গাঁজাসহ বাদশা মিয়া নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়। দুপুরে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরিন আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বাদশা মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা ও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন। গাজীপুর প্রতিনিধি।