ইয়াবা বড়িসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সবুজবাগ থানা এলাকা থেকে গতকাল মঙ্গলবার প্রায় এক হাজার ইয়াবা বড়িসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৩। র‌্যাব জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন জাবেদ হোসেন (২৮), লিটন মিয়া (২৭) ও সজল হোসেন (৩৬)। র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকাল ১০টার দিকে সবুজবাগ থানার বাসাবো কদমতলা এলাকা থেকে এক হাজার ১৫২টি ইয়াবা বড়িসহ ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। ওই তিনজন দীর্ঘদিন ধরে ঢাকার বিভিন্ন স্থানে ইয়াবা সরবরাহ করে আসছিলেন। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিজস্ব প্রতিবেদক।