ইয়াবা বড়িসহ 'গডফাদার' আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ থেকে নয় হাজার ইয়াবা বড়িসহ মোহাম্মদ বেলাল (৩০) নামের একজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-৭)। ক্রেতা সেজে গতকাল শনিবার রাত ১০ টার দিকে টেকনাফ পৌরসভার বারমিজ মার্কেট এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
আটক বেলালকে আজ রোববার বেলা একটার দিকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করে র‌্যাব। ঘটনার সত্যতা নিশ্চিত করে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোক্তার হোসেন প্রথম আলোকে বলেন, আটক বেলাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবার শীর্ষ ‘গডফাদার’। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে মামলা করেছে। আটক করা ইয়াবা বড়িগুলোর বর্তমান বাজারমূল্য প্রায় ২৭ লাখ টাকা।
র‌্যাব জানায়, বেলাল টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকার বাসিন্দা নুরুল আলমের ছেলে। এলাকাটি ইয়াবা পাচারের চিহ্নিত স্থান বলে পরিচিত।