ইয়াবাসহ আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, রোববার রাতে হোয়াইক্যং ইউনিয়নের সাতগড়িয়াপাড়ার একটি বাড়িতে ইয়াবার চালান মজুত রয়েছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। বিজিবির সদস্যরা ৭ হাজার ৩৫টি ইয়াবা বড়িসহ দুজনকে আটক করে। তারা হলো মিয়ানমারের মো. নূর ও সাতগড়িয়াপাড়ার মো. নুরুল কবির। দুজনকেই পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।