ইয়াবাসহ আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে গতকাল সোমবার পৃথক অভিয়ান চালিয়ে ১ হাজার ৮৬৮ ইয়াবা বড়িসহ তিনজনকে আটক করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, গতকাল বিকেলে দমদমিয়া চেকপোস্টে টেকনাফ থেকে কক্সবাজারগামী বাসের আরোহী এক কিশোরীর কাছ থেকে ১ হাজার ১৮৩ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। একই দিনে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির সামনে অন্য একটি বাসে তল্লাশি চালিয়ে দুই ব্যক্তির কাছ থেকে ৬৮৫ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। তারা হলো নারায়ণগঞ্জের মো. রাজন ও মো. সোহেল। টেকনাফ মডেল ওসি মো. আতাউর রহমান খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি