ইয়াবাসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের মীননগর গ্রাম থেকে ৫০০টি ইয়াবা বড়িসহ লতিফুর রহমান নামের এক ব্যক্তিকে র‌্যাব সদস্যরা গ্রেপ্তার করেছেন। র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার সানা শামীনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার রাতে লতিফুরের বাড়িতে তল্লাশি চালিয়ে তাঁকে ওই ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করা হয়। তাঁকে রাতেই থানায় হস্তান্তর করা হয়। থানার ওসি মো. আবদুল্লাহ বলেন, এ ঘটনায় র‌্যাবের ডিএডি মো. হাফিজুর রহমান মামলা করেছেন।  শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি