প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানীহাটি এলাকা থেকে গতকাল রোববার সকালে ৭৪৫টি ইয়াবা বড়িসহ মো. বিজাহার (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। তিনি সদর উপজেলার নামোধুমী এলাকার বাসিন্দা। চাঁপাইনবাবগঞ্জে র্যাব-৫ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (এএসপি) সহিদার রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকাল পৌনে ১০টার দিকে রানীহাটি বাজারের আলহেরা ক্লিনিকের পেছনের আমবাগানে অভিযান চালিয়ে ইয়াবাসহ মো. বিজাহারকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।