ইয়াবাসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা শহরের হাউজপাড়া এলাকা থেকে গত সোমবার রাতে অভিযান চালিয়ে ১০০টি ইয়াবা বড়িসহ আমিনুল ইসলাম (৩৭) নামের একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তিনি হাউজপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। র‌্যাব-১২ পাবনা ক্যাম্প সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে এলাকাটিতে ইয়াবা বেচাকেনা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১টার দিকে অভিযান চালিয়ে আমিনুলকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেহে তল্লাশি চালিয়ে ১০০টি ইয়াবা বড়ি পাওয়া যায়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
 পাবনা অফিস