ইয়াবাসহ গ্রেপ্তার পুলিশ দুই দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রামপুরায় ইয়াবা বড়িসহ গ্রেপ্তার হওয়া পুলিশের কনস্টেবল মাসাফুদ্দৌলা আল মাসুদকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গত রোববার রাতে ৩২০টি ইয়াবাসহ রামপুরা সেতুর কাছ থেকে মাসুদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সূত্র জানায়, রোববার রাতে রামপুরা সেতুর কাছ থেকে কনস্টেবল মাসুদকে আটক করা হয়। ডিবি পুলিশ তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ৩২০টি ইয়াবা বড়ি উদ্ধার করে। তাঁর বিরুদ্ধে রামপুরা থানায় মামলা হয়েছে। গতকাল তাঁকে সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়৷ আদালত তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর তাঁকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷