ইয়াবাসহ গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন কাজী নজরুল ইসলাম সড়ক থেকে ৫০০ ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল রোববার সন্ধ্যা সাতটার দিকে এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি হলেন মো. ইছহাক (৩৫) ও শম্ভুনাথ সরকার (৩৭)। ইছহাক আনোয়ারার ও শম্ভুনাথ বোয়ালখালী উপজেলার বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তপন শর্মা জানান, ক্রেতা সেজে তাঁরা এই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেন। তাঁদের শরীরে তল্লাশি চালিয়ে দুটি পলিথিনে মোড়ানো অবস্থায় ৫০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়।