ইয়ার মোহামঞ্চদ হত্যা আরও একজন গ্রেপ্তার
কক্সবাজারের পেকুয়া উপজেলার পেকুয়া সদর ইউনিয়নের গোয়াখালী বটতলীয়াপাড়ার আলোচিত ইয়ার মোহামঞ্চদ হত্যা মামলায় গতকাল দুপুরে বারবাকিয়া ইউনিয়নের ফাঁসিয়াখালী এলাকা থেকে সাজ্জাদ হোসেন (৩২) নামের আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাজ্জাদ পেকুয়া সদর ইউনিয়নের পূর্ব গোয়াখালী এলাকার এমদাদ মিয়ার ছেলে। ইয়ার মোহামঞ্চদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুজন গ্রেপ্তার হলেও প্রধান আসামি পেকুয়া উপজেলা যুবলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক নুরুল আজিমকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এতে ক্ষোভ প্রকাশ করেন নিহতের স্ত্রী হোসনে আরা।
গত ১৯ আগস্ট গভীর রাতে ইয়ার মোহামঞ্চদের মেয়ে রুজিনা আক্তার ওরফে হানুকে অপহরণ করতে যায় যুবলীগের নেতা নুরুল আজিম ও তার সহযোগীরা। এ সময় রুজিনার বাবা ইয়ার মোহামঞ্চদ বাধা দিলে অপহরণকারীরা তাঁকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী হোসনে আরা বাদী হয়ে পেকুয়া থানায় পাঁচজনের নাম উল্লেখ করে হত্যা ও অপহরণ মামলা করেন। ওই মামলায় নুরুল আজিমের বাবা ইউপি সদস্য গোলাম সোবহান ও বন্ধু বেলাল উদ্দিনকে পুলিশ গ্রেপ্তার করে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈন উদ্দিন আহমেদ জানান, গ্রেপ্তার হওয়া বেলাল ১৬৪ ধারার জবানবন্দিতে সাজ্জাদ জড়িত আছেন বলে আদালতের কাছে স্বীকার করেছেন।