ইয়েমেন থেকে আরও পাঁচজন ফিরেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেন থেকে আরও পাঁচজন বাংলাদেশিকে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে। গতকাল বুধবার দুপুরে জেট এয়ারওয়েজের ফ্লাইটে তাঁরা ঢাকায় ফেরেন। এ নিয়ে গৃহযুদ্ধ ও সৌদি নেতৃত্বাধীন বিমান হামলায় পর্যুদস্ত দেশটি থেকে তিন দফায় ২৬ জন বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে। ১৮ এপ্রিল ফিরবেন ৩৩৭ জন।
পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এদিকে ইয়েমেন থেকে জিবুতিতে সরিয়ে নেওয়া ৩৩৭ জন বাংলাদেশিকে ১৮ এপ্রিল কেরালার কোচিন থেকে বিমানের একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হবে। গত ১২ এপ্রিল দুটি ভারতীয় যাত্রীবাহী জাহাজে চড়ে তাঁরা কোচিনের উদ্দেশে জিবুতি ছাড়েন। এর আগে ইয়েমেনের এডেন ও হুদায়দা থেকে ভারতীয় নৌবাহিনীর জাহাজে তাঁদের জিবুতিতে আনা হয়েছিল।