এই শিশুটির নাম মো. ইরফান। বয়স মাত্র পাঁচ বছর ছয় মাস। দেখে বোঝার উপায় নেই শিশুটি একিউট লিম্ফোব্লাস্টিক লিউকোমিয়ায় (ব্লাড ক্যানসার) আক্রান্ত। বর্তমানে শিশুটি ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পেডিয়াট্রিক হেমাটলজি অ্যান্ড অনকোলজি বিভাগের চিকিৎসক সি ওয়াই জামালের অধীনে চিকিৎসা নিচ্ছে। চিকিৎসক বলেছেন, ইরফানকে আরও দুই বছর মেইনটেন্যান্স থেরাপি দিতে হবে। এ জন্য মাসে ১৫ হাজার টাকা প্রয়োজন।ইরফানের বাবা ফেনীর দাগনভূঁইয়া উপজেলার জায়লস্কর ইউনিয়নের বারাহিগুনি গ্রামের মো. জসিম উদ্দিন। ছেলের চিকিৎসায় ইতিমধ্যে তিনি সহায়সম্বল বিক্রি করে প্রায় ১৫ লাখ টাকা খরচ করেছেন। তাঁর পক্ষে আর মাসে মাসে ১৫ হাজার টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এ অবস্থায় ইরফানের চিকিৎসায় দেশে ও বিদেশের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. জসিম উদ্দিন, সঞ্চয়ী হিসাব নম্বর: ৩০১৫১, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, নিউ মার্কেট শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।