ইরাক থেকে ফিরেছেন ২৭ বাংলাদেশি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরাক থেকে দেশে ফিরেছেন ২৭ বাংলাদেশি। গতকাল মঙ্গলবার সকালে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তাঁরা বাগদাদ থেকে ঢাকায় ফেরেন। তবে সরকারের কোনো সহযোগিতা নয়, নিজেদের উদ্যোগেই তাঁরা দেশে ফিরেছেন।
ফেরত আসা এই বাংলাদেশিরা বাগদাদে দক্ষিণ কোরিয়ার হানোয়া কোম্পনিতে চাকরি করতেন। সেখানে বিসমিয়া নিউ সিটি প্রকল্পের নির্মাণকাজের সঙ্গে তাঁরা যুক্ত ছিলেন। সেখানে যুদ্ধাবস্থা তৈরি হলে তাঁরা ফিরে আসেন।
জানতে চাইলে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় বলেছে, এই বাংলাদেশিরা নিজেদের উদ্যোগে ফেরত আসায় তাঁদের সম্পর্কে বিস্তারিত জানা নেই।
ফেরত আসাদের একজন চঁাদপুরের মনিরুল ইসলাম প্রথম আলোকে জানান, তিনি ওই কোম্পানির প্রশাসনিক কর্মকর্তা ছিলেন।