ইরাক থেকে শনিবার ফিরছেন ১৫ বাংলাদেশি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরাকে ইরবিল বিমানবন্দরে আটকে পড়া ১৫ জন বাংলাদেশি আগামী শনিবার দেশে ফিরছেন। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইরাকে চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে সেখানকার কর্তৃপক্ষ এসব বাংলাদেশি নাগরিককে মসুল শহর থেকে ইরবিল বিমানবন্দরে পৌঁছে দেয়। সেখানে তাঁরা অসহায় অবস্থায় বাংলাদেশে ফেরার অপেক্ষায় ছিলেন। ইরাক ও তুরস্কের বাংলাদেশ দূতাবাস তাঁদের ইরবিল বিমানবন্দরে নিরাপদ অবস্থান ও বাংলাদেশে ফেরার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করে। এ উদ্যোগের ফল হিসেবে ১৫ বাংলাদেশি ১৯ জুলাই শনিবার সকালে এয়ার এরাবিয়ার একটি বিমানে দেশে ফিরবেন।