ইরাকি প্রধানমন্ত্রীরঢাকায় যাত্রাবিরতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরাকি প্রধানমন্ত্রী নূরি আল মালিকি দক্ষিণ কোরিয়া থেকে দেশে ফেরার পথে গতকাল শনিবার বিকেলে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন। মালিকি দেড় ঘণ্টার যাত্রাবিরতির জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া তাঁকে অভ্যর্থনা জানান। এর আগে মালিকি গত মঙ্গলবার রাতে বাগদাদ থেকে সিউল যাওয়ার পথে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করেছিলেন। বাসস।