ইরাকে জনশক্তি রপ্তানি স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকে আবারও সংঘাত সৃষ্টি হওয়ায় দেশটিতে সরকার জনশক্তি রপ্তানি স্থগিত ঘোষণা করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এতে বলা হয়েছে, ইরাকের পরিস্থিতি নিরাপদ না হওয়া পর্যন্ত সেখানে বাংলাদেশের কর্মী পাঠানো স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ইরাকের পরিস্থিতি বাংলাদেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে। এ ব্যাপারে বাগদাদে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে মন্ত্রণালয় ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে। সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সব নাগরিক ইরাকে নিরাপদ রয়েছেন এবং তাঁদের সতর্ক থাকার পাশাপাশি সংঘাতপূর্ণ এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। ইরাকে বর্তমানে প্রায় ১৪ হাজার বাংলাদেশি কর্মরত রয়েছেন, তাঁদের বেশির ভাগই নির্মাণশ্রমিক।