ইরাকে বাংলাদেশি নার্স জিম্মি হননি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরাকের তিকরিত শহরে বাংলাদেশি কোনো নার্স জিম্মি হননি। আর দেশটিতে অবস্থানরত বাংলাদেশিরা নিরাপদে আছেন। গতকাল শনিবার ইরাকে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল রেজানুর রহমান এ তথ্য জানিয়েছেন। খবর ইউএনবির।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির বরাত দিয়ে গতকাল প্রথম আলোর নগর সংস্করণে খবর ছাপা হয়েছিল, তিকরিত শহরে কর্মরত ১০ বাংলাদেশি নার্সকে জিম্মি করেছে সুন্নি সংগঠন ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্ট (আইএসআইএল)।
রাষ্ট্রদূত রেজানুর রহমান গতকাল জানান, তিকরিতের হাসপাতালে কোনো বাংলাদেশি নার্স নেই। তবে হাসপাতালে কর্মরত ৩১ বাংলাদেশি পুরুষ শ্রমিককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এঁদের অধিকাংশই পরিচ্ছন্নতাকর্মী। তাঁদের সঙ্গে দূতাবাসের যোগাযোগ আছে।