ইরাকে সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকে ২ জুন সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশি মোকাদ্দেস হোসেন মারা গেছেন। ওই দুর্ঘটনায় আরিফুজ্জামান নামের একজন বাংলাদেশি নিহত ও আবু তারেক নামের অপর একজন আহত হন।মোকাদ্দেস (পাসপোর্ট ই-০৮৩২৩৮৮) যশোরের কোতোয়ালি এলাকার হামিদপুরের মোসলেম আলীর ছেলে। তিনি ইরাকের আরতোশ কোম্পানির পরিচ্ছন্নতা কর্মী ছিলেন। হতাহত অপর দুজন তাঁর সহকর্মী ছিলেন।ইরাকে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) জিয়াদুর রহমান গতকাল রোববার রাতে মোকাদ্দেসের মৃত্যুর খবর জানান।প্রবাসী বাংলাদেশিরা জানান, ইরাকের দিয়ালা প্রদেশের দুহুক এলাকায় লরির সঙ্গে আবর্জনাবাহী গাড়ির সংঘর্ষে আরিফুজ্জামান ঘটনাস্থলেই নিহত হন। তারেক ও মোকাদ্দেস গুরুতর আহত হন। ওই সময় তাঁরা চালকের পাশে বসে কাজে যাচ্ছিলেন। তারেক হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর বাড়িও যশোরে।