ইরাকে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত, আহত দুই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরাকে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন। তাঁরা ইরাকে আরতোশ কোম্পানিতে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন।নিহত বাংলাদেশি হলেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ঘোড়ামারা গ্রামের আরিফুজ্জামান (পাসপোর্ট-সি ০২৪৩৮৯৮)। আহত দুজন হলেন যশোরের মোকাদ্দেস হোসেন (পাসপোর্ট-ই ০৮৩২৩৮৮) ও আবু তারেক (পাসপোর্ট-ই ০৮৩২৩৮৯)।যোগাযোগ করা হলে ইরাকে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (শ্রম) জিয়াদুর রহমান জানান, আহত দুজন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁরা এ ব্যাপারে খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।ইরাকে প্রবাসী বাংলাদেশিরা জানান, ওই তিনজন ইরাকের দিয়ালা প্রদেশের দুহুক এলাকায় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন। গত শনিবার তাঁরা আবর্জনার গাড়ির সামনে চালকের পাশে বসে ছিলেন। হঠাৎ ওই গাড়ির সঙ্গে একটি লরির সংঘর্ষে ওই তিনজন হতাহত হন।