ইরাকে 'মানব পাচার' বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মসংস্থানের নামে ইরাকে ‘মানব পাচার’ বন্ধের দাবি জানিয়েছেন প্রতারিত বলে দাবিদার কয়েকজন ইরাক ফেরত শ্রমিক৷
গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁরা এই দাবি জানান৷ বেসরকারি সংগঠন অনির্বাণ সারভাইভার ভয়েস এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন ইরাক ফেরত কর্মী মোজাম্মেল হক। এ সময় ইরাক ফেরত ১৫ জন কর্মী উপস্থিত ছিলেন।
ইরাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে লোক পাঠানোর সঙ্গে জড়িত জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স বাতিল, জড়িত ব্যক্তিদের বিচার, প্রতারিতদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনসহ বিভিন্ন দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।