প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক এ কে এম মুজিবর রহমান ভুঁইয়াকে সরকার ইরানে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। পেশাদার কূটনীতিক মুজিবর রহমান এর আগে জাপান ও ভুটানে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। এ ছাড়া তিনি নয়াদিল্লি ও তেহরানের বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন পদে কাজ করেছেন। মুজিবর রহমান ভুঁইয়া অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অক্সফোর্ড ফরেন সার্ভিস প্রোগ্রাম এবং এনডিসি কোর্স করেছেন।