ইরানে সৌদি দূতাবাসে হামলার নিন্দা বাংলাদেশের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরানের রাজধানী তেহরানে সৌদি আরবের দূতাবাসে ও মাশহাদে সৌদি কনস্যুলেটে হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। হামলাগুলো কূটনৈতিক সম্পর্ক সম্পর্কিত ভিয়েনা সনদ-১৯৬১ ও কনস্যুলার সম্পর্কবিষয়ক ভিয়েনা সনদের-১৯৬৩ সুস্পষ্ট লঙ্ঘন।
পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে জানায়, কূটনৈতিক ও কনস্যুলার মিশনের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা স্বাগতিক সরকারের দায়িত্ব। কারণ, আন্তর্জাতিক এসব আইন লঙ্ঘনের কোনো সুযোগ নেই। তাই ভবিষ্যতে এ ধরনের হামলার পুনরাবৃত্তি রোধে বাংলাদেশ জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইরানকে আহ্বান জানিয়েছে।