ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ। ছবি: এএফপি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ। ছবি: এএফপি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ গতকাল মঙ্গলবার রাতে ঢাকায় এসেছেন। 
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন। 
সম্প্রতি ছয় জাতির সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তির পর পরিবর্তিত পরিস্থিতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল। কূটনৈতিক সূত্র জানায়, ওই চুক্তির বিষয়ে নিজেদের অবস্থান বাংলাদেশকে জানাতে পারেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। 
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, জাভেদ জারিফের এই সফরে ঢাকার সঙ্গে তেহরানের ভবিষ্যৎ সহযোগিতা, বিশেষ করে জ্বালানি খাত নিয়ে আলোচনা হতে পারে। 
আজ রাতেই ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা ছাড়ার কথা।