ইরানের প্রেসিডেন্টকে শেখ হাসিনার শুভেচ্ছা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট হাসান রুহানিকে শুভেচ্ছা জানিয়েছেন। খবর বাসসের।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, রুহানিকে পাঠানো বার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশ ও ইরানের মধ্যে বিরাজমান দীর্ঘদিনের বন্ধুত্ব, অভিন্ন ধর্মীয় আদর্শ এবং সামাজিক মূল্যবোধ ও ঐতিহ্যের প্রতি গুরুত্বারোপ করেন। তিনি দেশ পরিচালনায় নেতৃত্বদানে রুহানির সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করেন এবং ইরানের ভ্রাতৃপ্রতিম জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।