ইলা মিত্রের জন্মবার্ষিকী উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাচোলের ঐতিহাসিক তেভাগা কৃষক আন্দোলনের কিংবদন্তির বিপ্লবী নেত্রী কমরেড ইলা মিত্রের ৯০তম জন্মবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের টাউন ক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্থানীয় প্রগতিশীল নারীদের সংগঠন ‘জাগো নারী বহ্নিশিখা’ এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল মান্নান আকন্দ। এ ছাড়া বক্তব্য দেন নবাবগঞ্জ সরকারি করেছে অধ্যক্ষ সুলতানা রাজিয়া, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতা বিমল চন্দ্র রাজোয়ার, কুটিলা রাজোয়ার প্রমুখ।
এর আগে একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রশিক্ষণ করে।