ইলা মিত্রের বাড়ি দখলমুক্তের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেভাগা আন্দোলন, সাঁওতাল বিদ্রোহ ও ব্রিটিশবিরোধী আন্দোলনের নেত্রী ইলা মিত্রের স্মৃতি সংরক্ষণের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় শহরের পোস্ট অফিস মোড়ে ইলা মিত্র স্মৃতি সংরক্ষণ পরিষদ এ কর্মসূচি পালন করে।
প্রায় এক ঘণ্টা এ কর্মসূচি চলে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন। কর্মসূচি চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য দেন ইলা মিত্র স্মৃতি সংরক্ষণ পরিষদের আহ্বায়ক গৌতম বসু, সদস্যসচিব সুমন শিকদার প্রমুখ। বক্তারা ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বাগুটিয়া গ্রামে ইলা মিত্রের পৈতৃক বাড়ি অবৈধ দখলদার মুক্ত করতে সরকারের প্রতি আহ্বান জানান।