ইলিয়াস আলীর সন্ধান দাবিতে বিশ্বনাথে মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে সিলেটের বিশ্বনাথে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা শহরে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
গতকাল বিকেলে মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বাসিয়া সেতুর কাছে পথসভায় মিলিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিনের সভাপতিত্বে এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীসহ আবুল কালাম কছির, লিলু মিয়া, আবদুল হাই, প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, ইলিয়াস আলীর নেতৃত্বকে ভয় পেয়ে সরকার তাঁকে গুম করেছে। অবিলম্বে সিলেটবাসীর প্রিয় নেতাকে জনতার মাঝে ফিরিয়ে না দিলে বিশ্বনাথ থেকে সরকার পতনের আন্দোলন ডাক দেওয়া হবে।