ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে সমাবেশ করেছে ‘ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ’। গতকাল বিকেলে নগরের কোর্ট পয়েন্টে সংগঠনটি এ কর্মসূচি পালন করে।

সমাবেশে সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক ও জেলা বিএনপির সহসভাপতি শেখ মখন মিয়া। বক্তব্য দেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও সাবেক সাংসদ দিলদার হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল গফফার, সহসভাপতি আশিক উদ্দিন, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শহিদ আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ ইকবাল প্রমুখ।

দিলদার তাঁর বক্তব্যে সিলেট বিএনপিকে ইলিয়াসের সাজানো বাগান অভিহিত করে বলেন, ‘দেশ ও জাতির আজকের চরম এই দুর্দিনে সিলেট বিএনপি ও সিলেট বিভাগের এক কোটি মানুষ এম ইলিয়াস আলীর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। যারা ইলিয়াসের সাজানো বাগানকে ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত, সিলেটবাসী তাদের ক্ষমা করবে না।’