প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরে আজ মঙ্গলবার থেকে সপ্তম ইলিশ উৎসব শুরু হচ্ছে। চাঁদপুরের সাংস্কৃতিক সংগঠন চতুরঙ্গের আয়োজনে ও জিপিএইচ ইস্পাত লিমিটেডের সহযোগিতায় চাঁদপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে উৎসব হবে। বেলা তিনটায় উৎসব উদ্বোধন করবেন চাঁদপুর পৌরসভার মেয়র নাসির উদ্দিন আহমেদ। ইলিশ উৎসবের রূপকার সংগঠনের মহাসচিব হারুন আল রশীদ জানান, এটি উৎসব নয়, ইলিশ রক্ষায় সামাজিক আন্দোলন। এতে ইলিশ নিয়ে বিতর্ক, রান্না, ছবি আঁকা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, গোলটেবিল বৈঠকসহ বিভিন্ন আয়োজন থাকছে। ৭ সেপ্টেম্বর পুরস্কার বিতরণের মাধ্যমে এই উৎসব শেষ হবে।