ইলিশ উৎসব শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরে গতকাল বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী ইলিশ উৎসব শুরু হয়েছে। সকালে শহরের শিল্পকলা একাডেমীতে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক প্রিয়তোষ সাহা। উৎসব কমিটির আহ্বায়ক কাজী শাহাদাতের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার (এসপি) শহিদউল্লাহ চৌধুরী। অনুষ্ঠানে চাঁদপুরে পদ্মা ও মেঘনা নদীতে জাটকা নিধন বন্ধে নেওয়া পদক্ষেপের জন্য জাতীয় পদক পাওয়ায় জেলা প্রশাসককে সংবর্ধনা দেওয়া হয়।