ইলিশ গবেষণাগারের চিন্তাভাবনা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস বলেছেন, সরকার জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় দেশে ইলিশ গবেষণাগার করার চিন্তাভাবনা করছে। মৎস্য সম্পদ বাঁচাতে শুধু ইলিশ নয়, প্রয়োজনে ভিন্ন ভিন্ন মৎস্যের গবেষণাগারও চালু করা হবে।মন্ত্রী গতকাল মঙ্গলবার মাৎস্য গবেষণা ইনস্টিটিউট চাঁদপুর নদী কেন্দ্রের পুকুরে পরীক্ষামূলকভাবে ইলিশ চাষ প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন। এর আগে মন্ত্রী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জাটকা আহরণে বিরত জেলেদের বিকল্প কর্মসংস্থানের উপকরণ বিতরণ উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।জেলা প্রশাসক প্রিয়তোষ সাহার সভাপতিত্বে এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মজিবুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা কাজী ইকবাল আজম, জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ গাজী, ইউএনও শাহীনুর শাহীন খান প্রমুখ।