ইলিশ জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে পাচারের সময় গত বৃহস্পতিবার রাতে সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া এলাকা থেকে ট্রাকবোঝাই ইলিশ জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) সদস্যরা। বিজিবির ৩৮ ব্যাটালিয়নের অপারেশন কর্মকর্তা মেজর আনোয়ারুল মাযহার জানান, রাত ১০টার দিকে বিজিবির সদস্যরা পারুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ওই ট্রাকটি জব্দ করেন। জব্দ করা ইলিশের ওজন প্রায় তিন হাজার ২০০ কেজি। এসব ইলিশ সাতক্ষীরা কাস্টমস গুদামে জমা দেওয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা