ইলিশ ধরতে গিয়ে জেলের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষেধাজ্ঞা উপেক্ষা করে পটুয়াখালীর পায়রা নদীতে ইলিশ মাছ ধরতে গিয়ে এক জেলে মারা গেছেন। শনিবার রাতে পুলিশ অভিযান চালালে ওই জেলে ভয়ে নদীতে ঝাঁপ দেন। গতকাল সোমবার তাঁর লাশ উদ্ধার করা হয়।নিহত ওই জেলের নাম কেরামত হাওলাদার (৬৫)। তাঁর বাড়ি পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের গিলাবুনিয়া গ্রামে।কেরামতের ভাই আবদুস সোবাহান হাওলাদার জানান, গতকালই জানাজা শেষে তাঁর ভাইয়ের লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।