ইলিশ ধরায় জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষেধাজ্ঞা উপেক্ষা করে মানিকগঞ্জের শিবালয় উপজেলায় যমুনা নদীতে ইলিশ মাছ ধরার দায়ে ১৪ জন জেলেকে তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার আদালতের বিচারক ইউএনও এ কে এম গালিব খান এই রায় দেন। তিনি জানান, দণ্ডাদেশ পাওয়া জেলেরা হলেন শিবালয়ের ছকেল মণ্ডল, আবুল মণ্ডল, সোহা মণ্ডল, আদু ফকির এবং পাবনার এরশাদ মণ্ডল, ইলিম সরদার, রইসা খান, নুরুল ইসলাম, মিঠু শেখ, এরশাদ আলী, ইউসুফ আলী, হালিম মণ্ডল ও জয়নাল প্রামাণিক। ৯ অক্টোবর পর্যন্ত নদীতে ইলিশ শিকার নিষিদ্ধ। জব্দ করা ইলিশগুলো স্থানীয় এতিমখানা ও গির্জার শিশুদের মাঝে বিতরণ করা হয়।