প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় গতকাল সোমবার দুপুরে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটসংলগ্ন পদ্মা নদী থেকে ১৬ জেলেকে আটক করা হয়। পরে ১৪ জেলের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দেন নির্বাহী হাকিম ও লৌহজং উপজেলার নির্বাহী কর্মকর্তা খালেকুজ্জামান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। অন্য দুই জেলেকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। মাওয়া নৌফাঁড়ির এসআই নাজমুল ইসলাম বলেন, গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত পদ্মায় অভিযান চালিয়ে ৫০ কেজি মা-ইলিশসহ ওই ১৬ জেলেকে আটক করা হয়।