ইলিশ প্রজনন মৌসুম ভোলায় ৬৪ জনের জেল-জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইলিশ প্রজনন মৌসুমে ভোলা জলসীমানায় বৃহস্পতি ও গতকাল শুক্রবার দুই দিনে ৬৪ জনকে জেল-জরিমানা করা হয়েছে। ছয়টি নৌকা ও ৩০ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। সাতটি বরফকল সিল করে দেওয়া হয়েছে।দৌলতখান উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল জানান, দুই দিনে পাঁচজনের সাত হাজার টাকা করে জরিমানা এবং একটি নৌকা ও ১০ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। লালমোহন মৎস্য কার্যালয় জানায়, দুই দিনে ১৪ জন জেলেকে দেড় মাস করে জেল ও ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া তিন হাজার মিটার জাল ও তিনটি নৌকা জব্দ করা হয়েছে।চরফ্যাশন মৎস্য কার্যালয় জানায়, দুই দিনে ১৪ জন জেলেকে এক মাস করে জেল ও ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে দুই দিনের জেল ঘোষণা করা হয়েছে এবং প্রায় আট হাজার মিটার জাল ও তিনটি নৌকা জব্দ করা হয়েছে।বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন বলেন, দুই দিনে ১৩ জনের জেল-জরিমানা করা হয়েছে এবং তিন হাজার মিটার জাল আটক হয়েছে। কিছু মাছ ধরা হয়েছে, যা এতিমখানায় দেওয়া হয়েছে।মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা অনিল চন্দ্র দাস বলেন, তাঁরা একটি নৌকা ও দেড় হাজার মিটার জাল আটক করেছেন। জেলা মৎস্য কর্মকর্তা প্রীতিশ চন্দ্র মল্লিক বলেন, মা ইলিশ বাঁচাতে ও নিরাপদে ডিম ছাড়ার ব্যবস্থা করতে প্রশাসন ভোলার সাতটি উপজেলায় ভ্রাম্যমাণ আদালত, পুলিশ, ৎব ও কোস্টগার্ড মোতায়েন করেছে।