প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইলিশ প্রজনন সময়ে এ বছর জেলেরা জলে কম নেমেছেন। যাঁরা নেমেছেন, তাঁরা অভাবী। এ অভাব দূর করার জন্য জেলেদের বিকল্প কর্মসংস্থান ও পুনর্বাসন দরকার। অন্যদিকে বড় ইলিশ খেতে কারেন্ট জালের উৎপাদন বন্ধ এবং অভিযান আরও ফলপ্রসূ করার জন্য কোস্টগার্ডের নানা সংকট দূর করা প্রয়োজন।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ভোলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কোস্টগার্ডের দক্ষিণাঞ্চলের কমান্ডার ক্যাপ্টেন মেহেদী হাসান এসব কথা বলেন। এ সময় বিভিন্ন সময়ে অভিযানের তথ্য উপস্থাপন করা হয়।