প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাংলা নববর্ষ এবং বৈশাখী মেলার আয়োজন করা হবে। প্রথমবারের এই আয়োজন সফল করতে প্রস্তুতি শুরু করেছে তারা। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম ইমামুল হক বলেন, ‘বাংলা নববর্ষ এখন জাতীয় অনুষ্ঠান। এই দিনটি আমাদের প্রাণের উৎসবে পরিণত হয়েছে। নববর্ষ উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে এ বছর মঙ্গল শোভাযাত্রা এবং বৈশাখী মেলার আয়োজন করা হবে। ইতিমধ্যে এর প্রস্তুতিও শুরু হয়ে গেছে। তবে ইলিশ মাছ রক্ষায় উদ্যোগের অংশ হিসেবে পান্তা ইলিশ বর্জন করা হবে।’