ইলিশ মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টার-২-এর পুষ্পগুচ্ছ সম্মেলন কেন্দ্রে চাঁদপুর জেলা ব্র্যান্ডিং ফেস্টিভাল ও ইলিশ মেলার আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার বিকেল পাঁচটায় উৎসব শুরু হবে। চাঁদপুর জেলা প্রশাসনের সহযোগিতায় চাঁদপুর শিল্প ও বণিক সমিতি এ আয়োজন করেছে। জেলা প্রশাসক মো. আবদুস সবুর মণ্ডল বলেন, চাঁদপুরের রুপালি ইলিশ দেশি-বিদেশিদের কাছে তুলে ধরা এবং চাঁদপুরকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলাসহ ব্যবসা-বাণিজ্যে সম্ভাবনার কথা তুলে ধরার জন্য এ উৎসবের আয়োজন করা হয়েছে। এতে চাঁদপুরের ইতিহাস-ঐতিহ্য ও দর্শনীয় স্থান নিয়ে একটি প্রকাশনার মোড়ক উন্মোচন ও কৃতী শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।