ইলিশ রক্ষায় কমিটি গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মা-ইলিশের নিরাপদে ডিম ছাড়া, জাটকা বড় হওয়ার পরিবেশ সৃষ্টি ও মৎস্য আইন বাস্তবায়নের লক্ষ্যে ভোলা সদর উপজেলার মাছঘাটে, ওয়ার্ডে ও ইউনিয়নে সহ-ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। সরকারের পাশাপাশি ইলিশ রক্ষা ও জেলেদের উন্নয়নে ওই কমিটি কাজ করবে।
গতকাল সোমবার দুপুর ১২টায় ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) মিলনায়তনে ইউপির চেয়ারম্যান মো. জসিম উদ্দিনকে সভাপতি ও মো. রুহুল আমিনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
এনহ্যান্স কোস্টাল ফিশারিজ ইন বাংলাদেশ (ইকোফিশ-বাংলাদেশ) প্রকল্পের আওতায় এই সহ-ব্যবস্থাপনা কমিটি গঠন করা হচ্ছে। বাংলাদেশ মৎস্য অধিদপ্তর, ওয়ার্ল্ডফিশ ও কোস্টট্রাস্ট যৌথভাবে ইলিশ ও জেলেদের উন্নয়নে এ প্রকল্প বাস্তবায়ন করছে।