ইলিশ রক্ষায় বাইসাইকেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা মৎস্য অধিদপ্তর ইলিশ রক্ষার উদ্যোগ নিয়েছে। অধিদপ্তর এ জন্য তাঁদের ছয়জন মাঠকর্মীকে একটি করে বাইসাইকেল দিয়েছে। গতকাল সোমবার উপজেলা মৎস্য অধিদপ্তরে এসব বাইসাইকেল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইসলাম।
বাইসাইকেল বিতরণকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কায়সার জামিল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মণ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ ত ম বোরহানউদ্দিন ও উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার।