ইলিশ রক্ষায় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা ইলিশ রক্ষায় গতকাল সোমবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট মাছ বাজারে স্থানীয় জেলে ও মৎস্য ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে ভারপ্রাপ্ত ইউএনও সহকারী কমিশনার (ভূমি) মো. বরুদ্দোজা শুভ সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. মজিনুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার ওসি মির্জা আবুল কালাম আজাদ, উপজেলার ভারপ্রাপ্ত জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ, দৌলতদিয়া ইউপি (প্যানেল) চেয়ারম্যান আবদুল গণি মণ্ডল প্রমুখ। সভায় জানানো হয়, ১২ অক্টোবর থেকে পদ্মা নদী থেকে ইলিশ শিকার, বিক্রি, পরিবহন, মজুত বা আদান-প্রদান নিষিদ্ধ।