ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইলিশ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছে ভারত। ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরন গতকাল বুধবার প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের সঙ্গে মন্ত্রণালয়ে সাক্ষাৎ করে এ অনুরোধ করেন।
বাংলাদেশ-ভারতের দীর্ঘ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশের ইলিশ ভারতে ব্যাপক জনপ্রিয়। দুই দেশের জনগণের পারস্পরিক চাহিদার ওপর ভিত্তি করেই দুই দেশের ব্যবসা-বাণিজ্য ও কৃষ্টি-কালচার গড়ে উঠেছে। তাই দুই দেশের জনগণ পরস্পরের চাহিদার প্রতি বিশেষ শ্রদ্ধাশীল।
দেশে ইলিশের চাহিদা সহজলভ্য করার জন্য ভারতে ইলিশ রপ্তানি সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল উল্লেখ করে মৎস্যমন্ত্রী বলেন, উচ্চপর্যায়ে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত ভারত সরকারকে জানানো হবে।