প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘প্রজননক্ষম ইলিশ সংরক্ষণ কর্মসূচি’ বাস্তবায়নে ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর—১৫ দিন ইলিশ শিকার বন্ধে সরকারিভাবে কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ সময় সারা দেশে ইলিশ আহরণ বন্ধসহ পরিবহন, মজুত, বাজারজাতকরণ বা বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ওই ১৫ দিন ইলিশ শিকার বন্ধ রাখতে পটুয়াখালীতে জেলেদের সচেতন করতে সভা-সমাবেশসহ মৎস্য বিভাগের পক্ষ থেকে প্রচারণা চালানো হচ্ছে। পটুয়াখালীর জেলা মৎস্য কর্মকর্তা আবুল হাছান আক্তার বলেন, জেলার নদ-নদী ও মোহনায় ইলিশ শিকার বন্ধে সচেতনতা সৃষ্টিতে জেলেদের মধ্যে প্রচারণা চালানো হচ্ছে।