ইলিশের আকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌসুম চললেও পদ্মা ও মেঘনায় জেলেদের জালে তেমন ধরা পড়ছে না ইলিশ। চাঁদপুরের মতলব দক্ষিণ ও মতলব উত্তর উপজেলার বাজারগুলোয়ও চলছে ইলিশের আকাল। এসব বাজারে প্রতিদিন কিছু ইলিশ উঠলেও দাম চড়া। মতলব দক্ষিণ উপজেলা সদর বাজারের মাছবিক্রেতা পবিত্র কুমার দাস বলেন, অন্যান্য বছর এ সময় বাজারে প্রচুর ইলিশ আসত। এ বছর উল্টোচিত্র। ভরা মৌসুমেও ইলিশের আকাল। মতলব দক্ষিণ উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আকতার বলেন, গত জুন থেকে মৌসুম শুরু হলেও নদীতে তেমন ইলিশ ধরা পড়ছে না। এটি বোধগম্য নয়।