ইলিশের জন্য খাদ্যাভ্যাস পাল্টাতে রাজি মনমোহন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, বাংলাদেশের সুস্বাদু ইলিশের জন্য তিনি তাঁর নিরামিষ খাদ্যাভ্যাস একবারের জন্য হলেও পাল্টাতে রাজি আছেন। তিনি বলেন, ‘আমি শুনেছি, ইলিশ মাছ অত্যন্ত সুস্বাদু। এ জন্য আমি নিরামিষ ভোজের রীতিটা একবারের জন্য পাল্টাতে রাজি।’ঢাকা সফরে যাওয়ার আগে দিল্লিতে বাসসের প্রধান সম্পাদক ইহসানুল করিমকে দেওয়া এক সাক্ষাৎ কারে ভারতের প্রধানমন্ত্রী এ কথা বলেন।৭৯ বছর বয়সী ভারতের প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছিল ভারতেও ইলিশ মাছের জনপ্রিয়তা সম্পর্কে। এ ব্যাপারে তাঁর ব্যক্তিগত মনোভাব জানতে চাওয়া হয়। এর জবাবে তিনি এ মন্তব্য করেন।